সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

রাজধানীর লালবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ । নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে সোমবার (৯ নভেম্বর) রাতে লালবাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—লালবাগ থানা যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি মোঃ দিপু (৪০) এবং ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাজার ইউনিটের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক (৪৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১:১৫ মিনিটে লালবাগ থানা এলাকার একটি গোপন আস্তানায় অভিযান চালায় পুলিশ। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসাইন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃত এই দুই নেতার বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি অর্থায়নের তথ্য পাওয়া গেছে । এছাড়া, গ্রেপ্তারকৃত ফারুক পলাতক সাবেক বিতর্কিত ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম প্রধান সহযোগী হিসেবে স্থানীয় এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন বলে পুলিশ দাবি করেছে ।

লালবাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানোর প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে জড়িত অন্য সহযোগীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/ইএস