Skip to content

ফোকাস

ট্রাক্টর খাদে পড়ে চুয়াডাঙ্গায় চালকের সহকারী নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাটি ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর হাসান (১৩) উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহম্মদের...

খুলনায় শিশুরোগ ও ডায়রিয়া বেড়েছে

খুলনায় শিশুসহ সব বয়সের মানুষ ডায়রিয়া, জ্বর-সর্দি, মাথা ব্যথা, শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। শিশুদের মধ্যে নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিসসহ নানা রোগ দেখা দিচ্ছে। ইতোমধ্যে খুলনা শিশু হাসপাতালসহ সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।...

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুলেটিনে আরও বলা হয়েছে- রংপুর,...

রমজানের প্রথম দিনেই জমজমাট চকবাজারের ইফতার বাজার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানের প্রথম দিনেই জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। তবে শুরুতে অনুমতি ছাড়া ইফতার বাজার বসানোর অভিযোগে পুলিশের বাধার মুখে পড়লেও তা উপেক্ষা করে দোকান বসান ব্যবসায়ীরা। বেলা যত...

বিদ্যুৎ উৎপাদনে বায়ুশক্তিকে কাজে লাগাতে কক্সবাজারে হচ্ছে সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ উৎপাদনে সরকার বায়ু শক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। তার অংশ হিসেবে এবার কক্সবাজারে দেশের বৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। বেসরকারি উদ্যোগে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ইউএস-ডিকে...

রোজার প্রথম দিনে রাজধানীতে ভয়াবহ যানজট

নিজস্ব প্রতিবেদক: রোজার প্রথম দিন দুপুরের পর থেকেই রাজধানী ঢাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। সিগন্যাল পয়েন্ট ছাড়িয়ে পুরো রাস্তাজুড়েই গাড়ির জটলা তৈরি হচ্ছে। বিভিন্ন ফ্লাইওভারেও দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। অফিসফেরত যাত্রীদের ব্যক্তিগত গাড়ি...

মাগুরায় বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫

মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক এবং অপর দুই যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া এলাকার মাগুরা-মহম্মদপুর সড়কে এ দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছে। মাগুরা থানার ভারপ্রাপ্ত...

মানুষ যেন সরকারি সেবা থেকে বঞ্চিত না হয়: প্রধানমন্ত্রী

দেশের মানুষ যেন সরকারি সেবা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৩ এপ্রিল) ১২১, ১২২ এবং ১২৩তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সনদ...

কিয়েভ পুনর্দখলের দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক : রাশিয়ান বাহিনী থেকে রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। রাশিয়া কিয়েভের চারপাশ থেকে সৈন্য প্রত্যাহার করে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের দিকে শক্তি গড়ে তোলার চেষ্টা করছে বলে ইউক্রেন এবং...

আইপিপির বিদ্যুৎ কেনায় প্রতি মাসে ২ হাজার কোটি টাকারও বেশি ভর্তুকি গুনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: সরকার ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি) থেকে বিদ্যুৎ কেনায় প্রতি মাসে গড়ে ২ হাজার কোটিরও বেশি টাকা ভর্তুকি গুনছে। চলতি অর্থবছরে আইপিপি বাবদ ভর্তুকির জন্য ২০ হাজার কোটি টাকারও বেশি প্রয়োজন পড়বে। আর...

সম্মিলিত প্রচেষ্টায় বেড়ে উঠুক অটিজম শিশুরা: প্রধানমন্ত্রী

সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ প্রদানের মাধ্যমে অটিজমে আক্রান্ত শিশুসহ বিশেষ চাহিদা সম্পন্ন সব শিশুকে সমাজের মূল ধারায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টা...

শাহজাহানপুরে জোড়া খুন: ‘মাস্টারমাইন্ড’সহ গ্রেপ্তার ৪

রাজধানীর শাহজাহানপুরে গুলি করে আওয়ামী লীগের এক নেতা ও এক কলেজছাত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত মাস্টারমাইন্ডসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। র‌্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া)...