সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পাইকগাছায় সুইচ গেট ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা

খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা বাজার সংলগ্ন ওয়াপদা রাস্তার ওপর নির্মিত পানি সরবরাহের সুইচ গেটটি দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গেট সংলগ্ন এলাকা ভেঙে যাওয়ায় সেখান থেকে জোয়ারের পানি ঢুকে অন্তত ৩-৪ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। একই অবস্থা বিরাজ করছে পাশের হাড়িভাঙ্গা এলাকায়।

চলতি বর্ষা মৌসুম ও জোয়ারে অতিরিক্ত পানির চাপকে সামনে রেখে নানা আশঙ্কার দানা বেঁধে উঠেছে স্থানীয়দের মধ্যে। তারা জানান, বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো দীর্ঘ দিনেও সংস্কার না হওয়ায় মূলত এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য প্রবীর রায় জানান, তিনি বিষয়টি নিয়ে চেয়ারম্যান ও ওয়াপদা অফিসের এসও কে জানিয়েছেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।

সোলাদানা ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান গাজী বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থানীয়ভাবে কাজ করার ব্যবস্থা নেয়া হবে।

—ইউএনবি