সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

হবিগঞ্জে ট্রাক-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

সিলেটের মাধবপুরে সোমবার ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুপুর ১টা ৪০ মিনিটে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- দিলনাহার (৫৫), হেলেনা (২২) ও মুরাদ মিয়া (২২)। তাৎক্ষণিকভাবে নিহত আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আহতরা হলেন-মহিউদ্দিন (৩৫), ইমরুল (৩৫), আকাশ (২৫), আতিকুর (৩৫), আনোয়ার (২৫), ফয়জুল (৩০) ও কামরুল (২৬)।

তাদের সবার বাড়ি নেত্রকোণার মদন উপজেলার ফতেপুর গ্রামে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ।

ওসি জানান, হাসপাতালে নেয়ার পথে দিলনাহার ও হেলেনার মৃত্যু হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুরাদের মৃত্যু হয়।

রোড সেফটি ফাউন্ডেশনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে সারাদেশে দুই হাজার ১৫৯টি সড়ক দুর্ঘটনায় ২৯১ নারী ও ৩৮১ শিশুসহ অন্তত দুই হাজার ৩২৯ জন নিহত এবং চার হাজার ৩৬১ জন আহত হয়েছেন।

—ইউএনবি