সাম্প্রতিক
Skip to content

আইন ও আদালত

জাহাজবাড়ি ‘হত্যাকাণ্ড’: শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জুন

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।...

শাপলা চত্বর গণহত্যা, রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেছেন পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল। বুধবার (৬ মে) তার জামিন আবেদন শুনানিতে এ তথ্য আদালতে তুলে...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে অন্তত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা—এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট’-এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক এ রিটটি করেন, যা আদালতে উপস্থাপন করেন...

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে আবারও হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সরকারের মেয়াদে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। সোমবার (৪...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জন হত্যার প্রমাণ পাওয়া গেছে

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ঘিরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে, শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পাওয়া...

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

এগারো কোটির বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি...

ছাত্রদল কর্মী আশিক হত্যাচেষ্টা: হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। আজ (রোববার) ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসির আহমেদ...

ডিবির সোর্স জালাল হত্যা: দুই পুলিশসহ ৩ আসামির যাবজ্জীবন

২৭ বছর আগে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে সোর্স জালাল আহমেদ শফি হত্যা মামলায় ২ পুলিশ সদস্যসহ মোট ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—হাবিলদার মো. বিল্লাল হোসেন, কনস্টেবল মো. আবদুর রউফ...

ঢাকা বার নির্বাচন: ভোট দিলেন ৭০৬৯ আইনজীবী

উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে দুই দিনব্যাপী ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ জানিয়েছেন, এবারের নির্বাচনে মোট ৭ হাজার ৬৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে দ্বিতীয়...

প্রত্যাহার করা হয়েছে ২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা: আইনমন্ত্রী

এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকিগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আজ...

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ...