সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট’-এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক এ রিটটি করেন, যা আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস।

রিটে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, উক্ত চুক্তি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি, সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করেই এটি সম্পাদন করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

রিটে আরও উল্লেখ করা হয়, এই চুক্তির ফলে বাংলাদেশের ওপর অসম শুল্ক কাঠামো আরোপিত হতে পারে, নীতিনির্ধারণে স্বাধীনতা সীমিত হতে পারে এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এনএনবাংলা/পিএইচ