সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের জন্য তিন মাস ধরে প্রতিমাসে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠকে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে গবাদিপশুর পর্যাপ্ত মজুত রয়েছে। আসন্ন কোরবানিকে সামনে রেখে পশুর কোনো ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সীমান্তপথে অবৈধভাবে গবাদিপশু প্রবেশের সুযোগও নেই।

তিনি আরও জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের জন্য সরকার বিশেষ সহায়তা দিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস ধরে প্রতি মাসে ৭ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হবে।

এর আগে ৩ মে তিনি বলেছিলেন, হাওর অঞ্চলে কিছু ফসলের ক্ষতি হলেও তা ব্যাপক আকারে নয়। তবে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সরকার তিন মাসের এই সহায়তা কার্যক্রম চালু রাখবে।

এনএনবাংলা/পিএইচ