Skip to content

Upcoming
France
0-0
Spain
Source: ESPN

শীর্ষ খবর

মুরগি-ডিমের সঙ্গে বেড়েছে মাছের দাম

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশকিছু পণ্যের দাম। বিশেষত, ব্রয়লার মুরগি ও ডিমের পর এবার আগুন লেগেছে মাছের বাজারে। গত সপ্তাহ থেকেই অস্থির ব্রয়লার মুরগি ও ডিমের দাম। সেই উত্তাপ এখন ছড়িয়েছে মাছের আড়তে।...

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওটি ৩ ঘণ্টা বিদ্যুৎহীন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ইমার্জেন্সি অস্ত্রোপচার থিয়েটারের (ইওটি) দুটি কক্ষ তিন ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। এ সময় চিকিৎসকদের টর্চ ও মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিতে দেখা যায়। ...

নরসিংদীতে আগুনে পুড়েছে মালামালসহ দামি গাড়ি

জেলা প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনায় একটি ইলেকট্রিক দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় দোকানে রাখা ৬৫ লাখ টাকার টয়োটা হেরিয়ার গাড়িও আগুনে পুড়ে যায়। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার পাঁচদোনার মোড়ে হাজি...

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবীতে ১৫ ফেব্রুয়ারি ডিইউজের প্রতীকি অনশন

নিজস্ব প্রতিবেদক: সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবীতে আগামী ১৫ ফেব্রুয়ারি প্রতীকি অনশন করবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন ডিইউজের...

৩০০ কোটি ডলারের নিচে পাকিস্তানের রিজার্ভ

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। ৩ ফেব্রুয়ারি স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের তথ্য অনুযায়ী, তীব্র আর্থিক সংকটে থাকা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৭ কোটি ডলার কমেছে। এখন এর পরিমাণ দাঁড়িয়েছে ২৯০ কোটি...

৪ দিন পর একই পরিবারের ৫ সদস্য জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক : ভূমিকম্পের ৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক শিশুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তুরস্কের দক্ষিণাঞ্চলের হাতায়ের। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আনাদোলু নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য...

রাশিয়ায় হাউজিং ব্লকে গ্যাস বিস্ফোরণে নিহত ১২

অনলাইন ডেস্ক : রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের এক শহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ওই অঞ্চলের নভোসিবিস্রিক শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা তাস জানিয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন,...

মাদকের আখড়া এখন ফুলের রাজ্য

সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছিল অবৈধ হোটেল-রেস্তোরাঁ ও মাদকের আখড়া। চট্টগ্রামের ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের উক্ত বিশাল জায়গা দখলমুক্ত করে সেখানে গড়ে তোলা হয়েছে ফুলের রাজ্য। একটা সময় যেখানে রাত-বিরাতে বসতো মাদকের আড্ডা আর...

বিদ্যালয়ের পিকনিক বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০

যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পিকনিকের বাস দুর্ঘটনায় দুই জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- বিদ্যালয়ের ম্যানেজিং...

দ্রুত সাগর-রুনি হত্যার রিপোর্ট দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে র‍্যাবকে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত রিপোর্ট দিতে র‍্যাবকে নির্দেশনা দেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর কক্ষে সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার দ্রুত...

ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ার উত্তরাঞ্চলে নিহতের সংখ্যা ১৬০০০ ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। বিবিসি জানিয়েছে, দুর্গতরা আশ্রয়, পানি, জ্বালানি ও বিদ্যুৎবিহীন থাকায় অনেক জীবিতও প্রাণ হারাতে পারেন বলে আশঙ্কা...

জুলাই মাসে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রোরেল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছেন, আগামী জুলাই মাসে প্রতিদিন ফজরের সময় থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে সাংবাদিকদের এ...