গাইবান্ধা সদর উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবদুল মতিন।...
