সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গঙ্গাচড়ায় ওয়াশ সামগ্রী নিশ্চিতকরণে কর্মশালা

জেলা প্রতিনিধি, রংপুর :

গঙ্গাচড়ায় বেসরকারি খাতের কর্মকর্তাদের সাথে স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত ওয়াশ সামগ্রী সরবরাহ নিশ্চিতকরণে উপজেলা পর্যায়ে কর্মশালা রোববার (২৩ জানুয়ারী) অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কো-অপারেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় ও ইএসডিও কর্তৃক বাস্তবায়নাধীন জানো প্রকল্পের মাধ্যমে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ের উপর উপস্থাপন করেন জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ মাসুদ রানা ও ফিল্ড অফিসার মোঃ রুহুল আমিন। কর্মশালায় সাংবাদিক আব্দুল বারী স্বপনসহ এসিআই, স্কয়ার, এসএমসি, ব্র্যাক, নারী উদ্যোক্তা এবং স্যানেটারীর প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন।