সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জৈন্তাপুরে ছেলের হাতে মা খুন

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে নিজ বাড়িতে ছেলের হাতে খুন হয়েছেন আয়মনা বিবি (৬০) নামের এক বৃদ্ধা।
রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে আবুল হাসনাতকে দরবস্ত বাজার থেকে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে।
খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর বলেন, বাড়ির উঠোনে ওই বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় অবগত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায অভিযুক্ত আবুল হাসনাতকে পুলিশ দরবস্ত বাজার থেকে আটক করে।
পুলিশ জানায়, আটক আবুল হাসনাতের আরও এক ভাই ও এক বোন রয়েছেন। জমি ও টাকা সংক্রান্ত বিষয় নিয়ে হাসনাতের সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। দুই ভাইকে সম্পত্তি না দিয়ে শুধুমাত্র মেয়েকে দলিল করে জমিজমা লিখে দিয়েছেন পিতা-মাতা। এরই রেশ ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা লোহার পাইপ দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে হাসনাত। গুরুতর আহতাবস্থায় আয়মনা বিবিকে উদ্ধার করে জৈন্তাপুর সদরে একটি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসনাতের বাবার নাম তজম্মুল আলী, তিনি মানসিক রোগী। মা আয়মনা বিবি একজন গৃহিণী। আবুল হাসনাত বিবাহিত। সে তিন বছর আগে বিয়ে করেছে। এক কন্যা সন্তানের জনক তিনি। তার পিতা তজম্মুল আলী মানসিকভাবে অসুস্থ। আবুল হাসনাত জায়গা-জমি নিয়ে বাড়িতে মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করতো। টাকা দাবি করতো।