সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ২৫

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে ২৫ জন আহত হয়েছেন। সোমবার ভোররাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা- ভূঞাপুর সড়কের যদুরপাড়াতে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আট জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ভুঞাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. আবুল কালাম বলেন, বুড়িমারী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভোরে এলেঙ্গা- ভূঞাপুর সড়কের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ২৫ যাত্রী বাসের ভেতর আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করেন। তাদের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। বাকি আট জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—-ইউএনবি