Skip to content

বিশ্বে করোনায় আক্রান্ত ৫৩ কোটি ৯ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী চলমান করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৯ লাখ ছাড়াল।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার ১৩১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৯ হাজার ৬৩৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৮৪৭ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩১ হাজার ২১৮ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৫৩০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৫৩৯ জনে।