সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ডামুড্যায় পুলিশ-শিক্ষার্থীদের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

ডামুড্যায় নিরাপদ সমাজ গঠনে জঙ্গী, মাদক, বাল্য বিবাহ থেকে মুক্ত রাখতে চান ওসি শরিফ আহম্মেদ। জঙ্গী বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার ২৬মে সকাল ১১ ঘটিকায় ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বীট পুলিশের প্রো- একটিভ পুলিশিং “পুলিশ- শিক্ষার্থীদের রাউন্ড টেবিল কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তাই তোমরা বিভিন্ন অপকর্ম, জঙ্গী, মাদক, বাল্য বিবাহ মুক্ত রাখতে কাজ করে যাবে। এধরণে কোন সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষনিকভাবে আমাকে ফোন দিবে। তারই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি এসআই স্বজল কুমার পাল, বিদ্যালয়ে সিনিয়ার শিক্ষক মোঃ মানোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন সহ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীবৃন্দ।