Skip to content

বিশ্বে করোনায় আক্রান্ত ৬০ কোটি ২৩ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ২৩ লাখ ছাড়াল।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ২৩ লাখ ৮৯ হাজার ৬৪১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৭৬ হাজার ১০৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ৯৯৪ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬৬ হাজার ৪১৬ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৫৪৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৪১৬ জনে।

এদিকে, মালয়েশিয়া সোমবার মধ্যরাত পর্যন্ত দুই হাজার ৭৮ জন নতুন করে করোনা শনাক্তের খবর দিয়েছে, এনিয়ে দেশটিতে মোট ৪৭ লাখ ৫৯ হাজার ৮৩০ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া একই সময় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৫৫ জন।