সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

নতুন অফিস সময়: সকালেই রাজধানীতে তীব্র যানজট

ফাইল ছবি

বিদ্যুৎ সাশ্রয়ে সকল সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচীর প্রথম দিন বুধবার সকালে রাজধানীর প্রায় সব সড়কেই তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।

সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টার পরিবর্তে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচির ঘোষণা দেন।

রাজধানীর মহাখালী থেকে বনানী, ধানমন্ডি, বিজয় সরণি এবং মগবাজার এলাকায় সবচেয়ে বেশি যানজট ছিল।

উত্তরা এলাকার বাসিন্দা ইশতিয়াক নাসির বলেন, ‘মনে হচ্ছে মানুষের দুর্ভোগের শেষ নেই। যানজট শুধু সময়ই নষ্ট করে না, আমাদের শক্তিও নষ্ট করে। উত্তরা থেকে বনানীতে আমার অফিসে পৌঁছাতে দুই ঘণ্টা সময় লেগেছে।’

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সকালে যানজটের দুর্ভোগ পোহাতে হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন ট্রাফিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়কে বাসসহ বিপুল সংখ্যক যানবাহন পার্কিং করতে দেখা যায়, যা যানজটের সৃষ্টি করে।

তিনি বলেন, ‘প্রতিদিন যানজটে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, অনেক মানুষ পায়ে হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে যেতে হয়।’

—ইউএনবি