সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গোপালগঞ্জ সফরে নির্বাচনী আচরণবিধি রক্ষা করেছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে দুই দিনের ব্যক্তিগত সফর শেষে সবেমাত্র ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার সহকারী প্রেস সচিব জানান, সতর্কতার সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী তার নিজ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া পরিদর্শন করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে তার ব্যক্তিগত গাড়িতে করে গোপালগঞ্জে যান এবং সফরকালে তার গাড়িতে জাতীয় পতাকা উড়াননি।

গোপালগঞ্জে অবস্থানকালে শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সমাধিতে দোয়া ও ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী।

মাজার থেকে পায়ে হেঁটে তার টুঙ্গিপাড়ার বাসায় যান প্রধানমন্ত্রী।

—-ইউএনবি