সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

থাইল্যান্ডে লাগেজ থেকে লাল পান্ডাসহ নানা প্রজাতির প্রাণি উদ্ধার

অনলাইন ডেস্ক :

থাইল্যান্ডে কয়েকটি লাগেজ তল্লাশি করে লাল পান্ডাসহ বহু পশু-পাখি উদ্ধার করা হয়েছে। গত বুধবার ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে কয়েকজন যাত্রীর লাগেজ থেকে এসব প্রাণি উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আটককৃত সবাই ভারতীয় নাগরিক। বুধবার রাতে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ওই ছয় যাত্রীর লাগেজ থেকে বিভিন্ন প্রজাতির সাপ, টিয়া পাখি, বড় টিকটিকি থেকে শুরু করে লাল পান্ডাসহ একে একে বেরিয়ে আসে ৮৭টি পশু-পাখি।

থাইল্যান্ডের শুল্ক কর্মকর্তারা জানান, পাচারের জন্য এসব পশু-পাখি ব্যাগে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক ব্যক্তিরা এসব প্রাণি নিয়ে ব্যাংকক থেকে ভারতের মুম্বাইয়ে যাচ্ছিলেন। প্রাণি পাচারের অভিযোগ প্রমাণিত হলে আটককৃত ছয় জনের সর্বোচ্চ ১০ বছরের কারাদ- হতে পারে। উদ্ধার করা পশু-পাখির কয়েকটি ছবি প্রকাশ করেছে থাই শুল্ক বিভাগ। সেসব ছবিতে ঝুড়ির ভেতর একটি লাল পান্ডাকে দেখা গেছে।

প্লাস্টিকের কনটেইনারের ভেতরে ছিল টিয়া পাখি ও কাপড়ের ব্যাগের ভেতর কাপড়ে জড়িয়ে রাখা ছিল নানা প্রজাতির সাপ। সারাবিশ্বে বন্যপ্রাণি পাচারের অন্যতম পরিবহনকেন্দ্র থাইল্যান্ড। পাচার করা এসব প্রাণি সাধারণত চীন ও ভিয়েতনামে বিক্রি করা হয়। তবে ভারতে পাচারকৃত বন্যপ্রাণির বাজার বড় হচ্ছে।