সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ভারতীয় ৫০ হাজার টন পেঁয়াজের প্রথম চালান খালাস হচ্ছে সিরাজগঞ্জে

ভারত থেকে আমদানি করা ৫০ হাজার টন পেঁয়াজের প্রথম চালান সিরাজগঞ্জে এসে পৌঁছেছে।

সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে আমদানি করা ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে এসে পৌঁছায়।

চুয়াডাঙ্গার দর্শনা হয়ে সিরাজগঞ্জে পৌঁছানোর পর সকাল ৯টা থেকে ৪২টি ওয়াগনের পেঁয়াজ খালাস শুরু করা হয়।

টিসিবির অতিরিক্ত পরিচালক গোলাম খোর্শেদ জানান, দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভারত সরকারের সঙ্গে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির চুক্তি করে।

আমদানি করা এসব পেঁয়াজ ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের নির্দিষ্ট জায়গায় ৪০ টাকা কেজি দরে ভোক্তাদের কাছে বিক্রি করবে টিসিবি।

সেই চুক্তি মোতাবেক প্রথম চালানে সিরাজগঞ্জে পৌঁছানো ১ হাজার ৬৫০ টন পেঁয়াজের ১ হাজার টন পেঁয়াজ ঢাকা জেলার ১০০ জন ডিলারের কাছে হস্তান্তর করা হচ্ছে। বাকি ৬৫০ টন পেঁয়াজ গাজীপুর ও চট্টগ্রামে পর্যায়ক্রমে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

—–ইউএনবি