সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ইস্তাম্বুলে নাইটক্লাবে আগুন, নিহত ২৯

অনলাইন ডেস্ক :

তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছে। গত মঙ্গলবার আবাসিক গেইরেটেপের ১৬তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। গভর্নরের কার্যালযয়ের দেওয়া তথ্য বলছে, সংস্কার কাজের সময় মধ্য ইস্তাম্বুলের ওই নাইটক্লাবে আগুন লাগে। খবর আল-জাজিরার।

কাতার ভিত্তিক গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, গত মঙ্গলবার ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুলের কার্যালয়ের বিবৃতিতে বলেছে, ‘অগ্নিকান্ডে প্রাণ হারানো মানুষের সংখ্যাৃ বেড়ে ২৯ হয়েছে।’ সেখানে আরও বলা হয়েছে, ‘আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।’ পরে ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকান্ডের কারণ তদন্ত করা হচ্ছে। হতাহতরা সংস্কার কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।