সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল

অনলাইন ডেস্ক :

আটলান্টিক মহাসাগরে ভেসে যাওয়া একটি নৌকায় পাওয়া মরদেহগুলোর প্রাথমিকভাবে পরিচয় প্রকাশ করেছে ব্রাজিল। মঙ্গলবার (১৬ এপ্রিল) ব্রাজিলের তদন্তকারী পুলিশ জানিয়েছেন মৃত ওই ৯ জন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী। তারা মালি এবং মৌরিতানিয়া থেকে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। গত শনিবার ব্রাজিলের উত্তরাঞ্চলীয় উপকূলীয় প্যারা রাজ্যের জেলেরা মরদেহ ভর্তি নৌকাটিকে ভেসে যেতে দেখছিলেন।

সোমবার এক বিবৃতিতে ব্রাজিলের ফেডারেল পুলিশ মোট নয় জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, ‘মৃতদেহের কাছে পাওয়া নথিপত্র এবং বস্তুগুলো থেকে জানা গেছে তারা আফ্রিকা মহাদেশ, মৌরিতানিয়া এবং মালি অঞ্চল থেকে আসা অভিবাসী।’ নিহতদের মধ্যে অন্যান্য দেশের নাগরিক থাকতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

গত বছর প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের একটি তদন্তে জানা গেছে, ২০২১ সালে উত্তর-পশ্চিম আফ্রিকা থেকে আসা কমপক্ষে সাতটি নৌকা ক্যারিবিয়ান অঞ্চল এবং ব্রাজিলে পাওয়া গেছে। সবগুলো নৌকাতেই মরদেহ ছিল। চলতি বছর আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূল থেকে স্পেনে আসা অভিবাসনের সংখ্যা ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা রীতিমতো ইউরোপীয় কর্তৃপক্ষকে আতঙ্কিত করেছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রক অনুসারে, ২০২৪ সালে এখন পর্যন্ত ১৩ হাজারেরও বেশি অভিবাসী ক্যানারিতে পৌঁছেছে এবং আরও কয়েকশ মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।