সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ওমরাহর ভিসার নতুন মেয়াদ জানাল সৌদি আরব

অনলাইন ডেস্ক :

ওমরাহর ভিসার মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। নতুন আইনে সৌদি আরবে ওমরাহর ভিসায় অবস্থান করা মুসল্লিদের দেশ ত্যাগের সময়সীমা জানানো হয়েছে। গত রোববার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের বাইরে থেকে আসা ওমরাকারীদের ভিসার মেয়াদ আগামী জিলকদ মাসে শেষ হবে। এ সময়ের মধ্যে সব ওমরাকারীদের দেশে ফিরতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, আগে ওমরাহকারীদের দেশে ভিসার মেয়াদ ছিল ২৯ জিলকদ পর্যন্ত। তবে এ সময়সীমা ১৪ দিন কমানো হয়েছে। ফলে তাদের আগামী ১৫ জিলকদের মধ্যে দেশে ফিরতে হবে।

পবিত্র হজ উপলক্ষে মুসল্লিদের প্রক্রিয়া মসৃণ করার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় ওমরাহর ভিসার মেয়াদের সূচিতেও পরিরর্তন এনেছে। আগের নিয়ম অনুযায়ী, ওমরাহর ভিসার মেয়াদ সৌদি আরবে প্রবেশের পর থেকে ৯০ দিন ধরা হতো। তবে বর্তমানে নিয়ম পরিবর্তন করা হয়েছে। ভিসা ইস্যুর তারিখ থেকে ভিসার মেয়াদ ৯০ দিন নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভিসার মেয়াদ তিন মাস হলেও বিদেশিদের আগামী ১৫ জিলকদের মধ্যে দেশত্যাগ করতে হবে।

ভিসার মেয়াদ থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণায়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে এ তারিখ অনুমোদন করা হয়েছে। আগের ঘোষণার থেকে ১৪ দিন সময় কমিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এ সময়ের পর ৯০ দিন পূর্ণ না হওয়ার কারণে সৌদি আরবে থেকে যান- তাহলে তিনি আইনি জটিলতার মুখোমুখি হবেন।