সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ডেনমার্কের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন

অনলাইন ডেস্ক :

ডেনমার্কের কোপেনহেগেনের ওল্ড স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) এই ঘটনা ঘটেছে। এটি রাজধানীর সবচেয়ে প্রতীকী ভবনগুলোর মধ্যে অন্যতম। আগুনে ভবনটির চূড়া পুড়ে ছাদের ওপর ধসে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের। স্থানীয় টিভি চ্যানেলগুলোর লাইভ ভিডিওতে আগুনের হাত থেকে বাঁচতে লোকজনদের ভবনটি থেকে দূরে ছুটতে দেখা গেছে।

এ সময় তাদের হাতে বড় বড় পেইন্টিং ছিল। ঐতিহাসিক এই ভবনের চূড়াটি দেখতে চারটি ড্রাগনের প্যাচানো লেজের মতো ছিল। সংস্কার করার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ডাচ রেনেসাঁ শৈলীর এই ভবনটিতে এখন আর ডেনিশ স্টক এক্সচেঞ্জ নেই। তবে ডেনিশ চেম্বার অব কমার্সের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয় এটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চেম্বার অব কমার্স জানিয়েছে, ‘আমরা একটি ভয়ানক দৃশ্যের সাক্ষী হয়েছি। এক্সচেঞ্জ ভবনে আগুন লেগেছে।’ কোপেনহেগেন পুলিশ জনসাধারণকে শহরের ভিতরের গাড়ি চালানো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।