সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

অস্ট্রেলিয়ায় গির্জায় ছুরিকাঘাতের ঘটনা ‘উদ্দেশ্যপ্রণোদিত’

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার সিডনির গির্জায় ছুরিকাঘাতের ঘটনাকে ধর্মীয়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাসী কর্মকান্ড হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ কমিশনার কারেন ওয়েব এ ঘোষণা দেন। খবর বিবিসি।

সিডনির ওয়াকলি এলাকার খ্রিষ্ট দ্য গুড শেফার্ড চার্চ গির্জায় প্রার্থনা চলাকালে ছুরি দিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটে। গত সোমবার সন্ধ্যার এ ঘটনায় বিশপ ও প্রাদ্রীসহ গির্জায় আসা কয়েকজন আহত হয়েছে। হামলাকারী ১৬ বছরের এক কিশোরকে আহত অবস্থায় আটক করা হয়েছে। হামলাকারী একাই হামলাটি চালিয়েছিল। সে কোনো সন্ত্রাসী নজরদারিতে ছিল না বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।

হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তবে ধর্মীয় উগ্রপন্থায় অনুপ্রাণিত হয়ে হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে হামলায় আহত বিশপ ও প্রাদ্রীর অস্ত্রোপচার হয়েছে এবং তারা সঙ্কট কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার কারেন ওয়েব। হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, ওয়েকেলি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শহরের কেন্দ্র থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অ্যাসিরিয়ান অর্থোডক্স চার্চের বাইরে শত শত লোক জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত ও ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষ অন্য এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এমন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সহিংসতা দমনের জন্য জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।