সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে বাংলাদেশিদের উৎসাহিত করা উচিত এনআরবি নেতাদের: রাষ্ট্রপতি

ছবি: পি আই ডি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য সবাইকে উৎসাহিত করা উচিত এনআরবি নেতাদের।

অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের একটি প্রতিনিধিদল রবিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মোহা. সাহিদুজ্জামান।

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য এনআরবিদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানায় প্রতিনিধি দল।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। সাক্ষাৎকালে তারা সংগঠনের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।

তারা জানান, বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবার ব্র্যান্ডিং নিয়ে কাজ করছেন তারা।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই চমৎকার।

দেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করতে সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রবাসীদের বিদেশে বাংলাদেশের দূত হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তারা যাতে দেশে যথাযথ স্বীকৃতি পায় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলাম খানসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

—–ইউএনবি