সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘মর্যাদাপূর্ণ ও অনন্য’ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান ইউনূসের

বাংলাদেশকে ‘মর্যাদাপূর্ণ ও অনন্য’ দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে মত বিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান।

জাতি গঠনের কাজ থেকে তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, ‘তোমরা যে দায়িত্ব হাতে নিয়েছ তা শেষ না হওয়া পর্যন্ত হাল ছেড়ে দিও না।’

ইউনূস বলেন, বাংলাদেশ জন্মের পর থেকে এমন সুযোগ পায়নি এবং এই সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যতেও পাবে না।

শিক্ষার্থীদের এই গতি ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে মর্যাদাপূর্ণ ও অনন্য দেশ গড়ে তুলব। সারা বিশ্বের মানুষ এসে তোমাদের কাছ থেকে শিখবে।’

ইউনূস বলেন, ‘প্রচেষ্টা থেকে সরে আসবে না, এটি সম্মিলিত স্বপ্ন, যা বাস্তবায়ন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ফরিদা আখতার, ড. আসিফ নজরুল, সৈয়দা রিয়াওয়ানা হাসান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

——ইউএনবি