সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আগস্টে মূল্যস্ফীতি কমেছে ১.১৭ শতাংশ: বিবিএস

প্রতীকী ছবি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের তুলনায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ১৭ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ, আগস্টে কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশে।

এছাড়া আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নেমে এসেছে ১১ দশমিক ৩৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।

অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। জুলাইয়ে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ, যা আগস্টে সামান্য বেড়ে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।

এর আগে গত জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মাসে মূল্যস্ফীতি দুই অঙ্ক অতিক্রম করেছে। ওই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৬৬ শতাংশে। গত জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০১১ সালের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ৩৬ শতাংশ। এরপর থেকে খাদ্য মূল্যস্ফীতি কখনোই ১৪ শতাংশের ওপরে ওঠেনি।

—–ইউএনবি