সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কুবি থেকে সরানো হলো শেখ হাসিনার ম্যুরাল

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের আবেদনের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল অপসারণ করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা হলের সামনে থেকে ম্যুরালটি অপসারণ করে প্রশাসন।

গত ৪ নভেম্বর হলটির আবাসিক শিক্ষার্থীরা হলের বর্তমান নাম (শেখ হাসিনা হল) পরিবর্তন করে ‘বিপ্লবী সুনীতি-শান্তি হল’ করার পাশাপাশি শেখ হাসিনার ম্যুরাল অপসারণের দাবি জানান। এ নিয়ে প্রাধ্যক্ষ বরাবর আবেদন করেন তারা।

সেই আবেদনের পরই ম্যুরালটি অপসারণ করা হলো।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোসা. শাহীনুর বেগম বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠিয়েছিলাম। ম্যুরাল অপসারণ করা হয়েছে। আর হলের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হলে তারপর বলা যাবে।

এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
গত বছর শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে তৎকালীন হল প্রশাসন ম্যুরাল তৈরি করে। একই বছরের ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে এই ম্যুরাল উদ্বোধন করা হয়।