সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পুরানা পল্টনে ৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আজ সকাল সোয়া ৯টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। ভবনে একটি ল চেম্বার আছে, সেখানেই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজ সকালে প্রথম আলোকে বলেন, সকাল ৯টা ১৭ মিনিটে তাঁরা আগুন লাগার কথা জানতে পারেন। সাত মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা চলে যান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আগুন নেভাতে ৬টি ইউনিট কাজ করে। সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।