সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা

দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধার ও অনুসন্ধান অভিযান। ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্লেনটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্লেনটি পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি কানসাসের উইচিটা থেকে আসছিল। এতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় রাত ৯টার দিকে দুর্ঘটনার কবলে পেড়ে প্লেনটি। আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা প্লেনের যাত্রী ও ক্রুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করছি।

দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব প্লেন ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার হেলিকপ্টারগুলো এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পোটোমাক নদীতে উদ্ধারের জন্য নৌকা ও ডুবুরিরা নামানো হয়েছে। দুর্ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে।

তিনি এটিকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন এবং পরিস্থিতির ওপর নজর রেখেছেন। ব্ল্যাক হক হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন। কিন্তু তাদের অবস্থা এখনো জানা যায়নি। রিগান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে থাকে আমেরিকান এয়ারলাইনস। তাদের বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।