সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিভিল ইঞ্জিনিয়ারস ক্যারিয়ার মিটআপ ২০২৫ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:

বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার ঢাকার আফতাবনগর খেলার মাঠে সিভিল ইঞ্জিনিয়ার্সদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির।

শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান খান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এরিটার্স অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লিয়াকত আলী ভুঁইয়া, আব্দুর রাজ্জাক, মোঃ আমিরুল ইসলাম খান, মেজর (অব.) মোঃ আলতামাস করিম, ইঞ্জিনিয়ার শহীদ হাসান লায়ন, ইঞ্জিনিয়ার বেনজির আহমদ।
মিলনমেলায় ন্যাশনাল পলিমার, ভিশন ৭১ ডেভেলপমেন্ট লিমিটেড, এভারকেয়ার স্কুল অ্যান্ড কলেজ, সাবিটা ট্রেডিং, ঢালাই স্পেশাল সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, স্টোন ব্রিকস, এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লি.সহ বিভিন্ন কোম্পানির স্টল দেখা যায়।

প্রধান অতিথি এরিটার্স অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া বলেন, ডিপ্লোম ও গ্র্যাজুয়েটর্স আমরা এক পরিবারের সদস্য। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তাদেরকে অনেক অনেক পড়াশুনা করতে হবে। নিজেকে কর্মক্ষেত্রে দক্ষ ও উপযুক্ত করে তুলতে হবে। নিজেকে যোগ্য করে তুলতে পারলে চাকরি আপনার পিছনে ঘুরবে। তিনি বিল্ডিং নির্মাণে আধুনিক প্রযুক্তির সাথে মিস্ত্রীদের ট্রেনিংয়ের মাধ্যমে যোগ্য করে তুলতে বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন, রিহাবের সহ সভাপতি (ফিন্যান্স), আরমা গ্রæপের চেয়ারম্যান আব্দর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান খান, মেজর (অব.) মোঃ আলতামাস করিম, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার বেনজির আহমেদ, ইঞ্জিনিয়ার রিয়াদ মাহমদ প্রমখ।