সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ চীনের

 

মেক্সিকো ও কানাডার পণ্যে আপাতত শুল্ক আরোপ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩০ দিনের জন্য শুল্ক আরোপ করা থেকে বিরতি দেয়ার বিষয়ে সম্মত হয়েছেন তিনি। তবে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটি থেকে সরে আসেননি ট্রাম্প। তাই পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ নিয়েছে চীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেয় চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়লা ও লিকুইড প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫% শুল্ক আরোপ করবে। সেই সঙ্গে অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির উপর ১০% শুল্ক আরোপ করবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বৃদ্ধি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এমন সিদ্ধান্তের কারণে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।