সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

দেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো

শিক্ষা মন্ত্রণালয়ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:
দেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সরকারি ঘোষণা করা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়, খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়। আমিন জুট মিলস উচ্চবিদ্যালয় ‘আমিন জুট মিলস সরকারি উচ্চবিদ্যালয়’, ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ‘ক্রিসেন্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ ও রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয় ‘রাজশাহী সরকারি পাটকল উচ্চবিদ্যালয়’ নামে সরকারি করা হলো।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।