সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অবৈধ দখলদারের হাত থেকে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার 

আল ইব্রাহিম, শ্রীমঙ্গল, প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ দখলদারের হাত থেকে আড়াই কোটি টাকার খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৬ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর নেতৃত্বে উপজেলা সদর ইউনিয়নে অভিযান চালিয়ে ১.৯৯ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমা‌নিক মূল‌্য আড়াই কো‌টি টাকা । অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার (কানুনগো অ: দা:) মোঃ জসিম উদ্দিন,  ভূনবীর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস শহীদহ উপজেলা ভূমি অফিসের অন্যান্যরা।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নের বা‌লি‌শিরা পাহাড় ব্লক-১ মৌজার ১ নং খাস খ‌তিয়া‌নের ২৭ নং দা‌গের ১.৯৯ একর ভূ‌মি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দখল করে আনারসসহ বিভিন্ন চাষাবাদ করে ভোগ করছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, মৌলভীবাজার জেলা জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন স্যারের নির্দেশে আমরা রবিবার দুপুরে উপজেলার সদর ইউ‌নিয়নের বা‌লি‌শিরা পাহাড় ব্লক-১ এলাকায় অভিযান পরিচালনা করে ১.৯৯ একর ভূ‌মি উদ্ধার করি। যার আনুমানিক বর্তমান বাজার দর প্রায় আড়াই কোটি টাকা। এর আগেও আমরা বিভিন্ন এলাকা থেকে সরকারি খাস জমি অবৈধ দখলদারদের থেকে মুক্ত করেছি এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।