সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নজরুল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু কর্ণারের নতুন নাম ‘নজরুল কর্ণার’

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারের নাম পরিবর্তন করে ‘নজরুল কর্ণার’ রাখা হয়েছে। পাশাপাশি শেখ রাসেল শিশুপার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বুলবুল শিশুপার্ক’।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তন করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনার নামও পরিবর্তন করা হয়েছে। ছাত্রদের হল ‘জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ থেকে পরিবর্তন করে ‘বিদ্রোহী হল’ এবং ছাত্রীদের হল ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল’ থেকে পরিবর্তন করে ‘শিউলিমালা হল’ রাখা হয়েছে।
এছাড়া ‘শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ’ এর নতুন নামকরণ করা হয়েছে ‘বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ’ এবং ‘বঙ্গবন্ধু স্কয়ার’ নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জুলাই বিপ্লব ২০২৪ স্কয়ার’।
প্রসঙ্গত, গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। এরপর শিক্ষার্থীরা হল দুটির নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের নামে রাখার দাবি জানান। সেই দাবির ভিত্তিতেই হলগুলোর নতুন নামকরণ করা হয়, যেখানে ‘বিদ্রোহী’ কবিতা ও ‘শিউলিমালা’ গল্পগ্রন্থের নাম ব্যবহার করা হয়।