সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় তিস্তায় গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে ৮ম শ্রেনীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু শিক্ষার্থীর নাম মাহিম (১৪)। সে গঙ্গাচড়া বাজার এলাকার মধ্যপাড়ার লুৎফর রহমানের ৩ সন্তানের মধ্যে ১ম সন্তান।
এলাকা বাসী জানায়, মাহিম তার বন্ধুর সাথে বাড়ির পাশের সোমবার ১১ টার দিকে মাঠে ফুটবল খেলে সকল বন্ধু মিলে অটোরিকশা যোগে মহিপুরে তিস্তা নদী গোসল করতে যায়। তিস্তায় ব্রিজের পাশে পানিতে গোসল করতে সকল বন্ধু নামে। এ কেউ মোবাইলে ছবি তুল ছিলো। মাহিম সাঁতার জানতো না, তাই সে নিজের ইচ্ছামত গোসল করছিলো। অন্যান্য বন্ধুরা যখন গোসলের আনন্দের ফাঁকে দেখতে পায় ফাহিম নাই। তখন তারা মাহিমকে খোঁজতে থাকে। ব্রিজের ২য় পিলারের পাশে মাহিমকে পানির নেচে দেখতে পেয়ে তাকে তারা উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। মাহিমের বন্ধু মিফতাহুল, রায়হান জানায়, আমরা ফুটবল খেলা শেষে অটোরিকশায় তিস্তা নদীতে সব বন্ধু  গোসল করতে যাই। তিস্তায় ব্রিজের পাশে সবাই গোসল করতে নেমে কেউ এদিক সেদিক হয়ে ছবি তুলছিলাম। মাহিম সাঁতার না জানায় সে পিলারের পাশে গোসল করছিলো। গোসলের একটু পরে দেখি মাহিম নাই। তাকে সবাই পানিতে খোঁজতে থাকি। খোঁজার এক পর্যায় ১ম পিলারের কাছে গোসল করতে নামলেও তাকে ২য় পিলারের পাশে পানির নিচে অচেতন অবস্থায় পাই। তাকে পানিতে থেকে তুলে মাহিমের বাড়িতে সংবাদ দিয়ে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু হয়েছে বলে জানায়। ছেলের অকাল মৃত্যুতে মাহিমের বাবা-মা বাকরূদ্ধ।