সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী যুব আন্দোলনের দুই দিনের কর্মসূচি ঘোষণা

মুফতী আবু বকর সিদ্দিক: বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

বুধবার (০৯ এপ্রিল) গণমাধ্যমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের নিরব ভূমিকায় মুসলিম উম্মাহ ব্যথিত ও ক্ষুব্ধ। মুসলমানদের হত্যা করা হলে কোন মানবাধিকার থাকে না! বিশ্ব মোড়লেরা মুসলমানদের মানুষই মনে করে না। তাদের বিরুদ্ধে মুসলিম উম্মাহ গর্জে উঠলে কেউ রক্ষা পাবে না।

ইসরায়েলকে ছিন্নভিন্ন করতে না পারা ইসলামী রাষ্ট্র নেতাদের ব্যর্থতা উল্লেখ করে আরও বলা হয়, ২ শত কোটি মুসলিম উম্মাহর নেতৃত্বে যারা রয়েছে ইহুদিদের প্রতি তাদের আনুগত্যশীলতা প্রকাশ পাচ্ছে। বিজাতী, বিধর্মীদের প্রতি নতজানু নীতি পরিহার করে ইসলামী আদর্শে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে ইসলামী রাষ্ট্র প্রধান এবং ওআইসি’র প্রতি আহ্বান জানানো হয়।

নেতৃদ্বয় আরও বলেন, মানবতাবিরোধী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া। নেতানিয়াহুর নিদের্শে ফিলিস্তিনের যত বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছে জাতিসংঘ চুপ করে বসে রয়েছে। অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃত ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

দেশব্যাপী কর্মসূচি ১০ এপ্রিল’২৫ বৃহস্পতিবার সকল থানা ও ইউনিয়নে গণমিছিল ও বাংলাদেশসহ ফিলিস্তিনের পতাকা উত্তোলন।

১১ এপ্রিল’২৫ শুক্রবার, বাদ জুমআ ঢাকাসহ প্রত্যেক জেলা/মহানগরে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও বাংলাদেশসহ ফিলিস্তিনের পতাকা উত্তোলন।