সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বাংলাদেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে বুধবার

অনলাইন ডেক্স :

বাংলাদেশে আগামী বুধবার সন্ধ্যা ৬টার পর চন্দ্রগ্রহণ দেখা যাবে। উপচ্ছায়ায় চাঁদের প্রবেশের মাধ্যমে গ্রহণটি শুরু হবে দুপুর আড়াইটার পর।

বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মহা. আছাদুর রহমান জানান, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত দেখা যাবে।

চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় থাকলে এবং চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়লে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণে পৃথিবীর কাছাকাছি চাঁদ চলে আসায় তা দেখতে তুলনামূলক বড় হয়। তখন সেই চাঁদকে সুপার মুনও বলা হয়। এমন পরিস্থিতিতে চাঁদের উজ্জ্বলতা তুলনামূলক বেশি মনে হয়।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তথ্যমতে, চাঁদ নিজের কক্ষপথে আবর্তনের যে পর্যায়ে পৃথিবীর খুব কাছে চলে আসে, তখন সুপার মুন দেখা দেয়। এ সময় পৃথিবী থেকে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখায়। এর উজ্জ্বলতাও বেড়ে যায় ৩০ শতাংশ পর্যন্ত।

দেশের আবহাওয়া অফিস সূত্র জানায়, উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে বাংলাদেশ সময় বেলা ২টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ হলো যুক্তরাষ্ট্রের পিটককার্ন দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

বিকাল ৩টা ৪৪ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদের প্রবেশ ঘটবে প্রচ্ছায়ায়, যার কেন্দ্রীয় গতিপথ ফ্রেঞ্চ পলিনেশিয়া এর পেপিট আইল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

পূর্ণ গ্রহণ শুরু হবে বিকাল ৫টা ৯ মিনিট ২৪ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ হলো যুক্তরাষ্ট্রের অ্যলোফি দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। আর কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১৮ মিনিট ৪২ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ টোঙ্গা থেকে পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। এর সর্বোচ্চ মাত্রা থাকবে ১ দশমিক ০১৬।