সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে মডেল আলুর ঘর পরিদর্শনে প্রকল্প পরিচালক

রংপুর ব্যুরো: বৃষ্টি উপেক্ষা করে রংপুরের আলু চাষিদের খোঁজ নিতে ও কৃষি বিপনন অধিদপ্তরের আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপনন উন্নয়ন প্রকল্পের আওতাধীন আলুর মডেল ঘর পরিদর্শন করলেন মহাপরিচালক পরিকল্পনা মন্ত্রণালয় ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম।

গতকাল সোমবার (২৬ মে) বেলা ১২ টায় রংপুর নগরীর ছিলিমপুর, দুর্গাপুরে অবস্থিত আলুর মডেল ঘর পরিদর্শন করেন এবং সেখানে আলু চাষিদের মাঝে সু-পরামর্শ প্রদান করেন। এ সময় মহাপরিচালকের সাথে ছিলেন আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপনন উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আনোয়ারুল হক, আব্দুল্লাহ আল মামুন, কৃষি বিপনন অধিদপ্তর রংপুরের সিনিয়র কৃষি কর্মকর্তা শাকিল আকতার, মাঠ ও বাজার পরিদর্শক শাহজালাল ইসলাম প্রমূখ।

কৃষি সম্প্রসারণ মন্ত্রণালয়ের কৃষি বিপনন অধিদপ্তর, খামার বাড়ি রংপুরের উদ্যোগে রংপুর জেলার আলু চাষিদের উপযুক্ত মূল্য প্রাপ্তিতে সহায়তা প্রদানের লক্ষ্যে বসতবাড়িতে আলু সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, বহুমূখী ব্যবহার বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন ও রপ্তানী বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপনন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মডেল ঘর তৈরি করা হয়েছে। যা দেশীয় প্রযুক্তির বাঁশ, কাঠ, টিন, আরসিসি পিলার, আরএফএল নেট ও ককশিট দ্বারা নির্মিত। যেখানে ৪মাস পর্যন্ত আলু ভালো থাকবে।