সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে ‘অর্জনের এজেন্ডা’ ‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’ জল্পনার অবসান, ৭ বছর পর ভারত সফরে শি জিনপিং বিলুপ্ত হলো র‌্যাব, সংসদে পাস ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২ নিরপরাধ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি ব্যাংকের ৮২% খেলাপি ঋণ মাত্র ১০ ব্যাংকে
Skip to content

‘বিমানটি ভেঙে পড়ার সময় আমার ছেলে দোতলা থেকে ঝাঁপ দেয়’

 

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে গেছেন অনেক মানুষ। তাদের মধ্যে আছেন পুনম প্যাটেল। তার মা রামিলা বলেন, ‘বিমানটি ডাক্তারদের হোস্টেলের ওপরে ভেঙে পড়ে, সেখানে দুপুরের খাবার খাচ্ছিলেন আমার ছেলে।’ তিনি বলেন, ‘বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আমার ছেলে দোতলা থেকে ঝাঁপ দিয়েছে। তার চোট লেগেছে, তবে এখন তার অবস্থা স্থিতিশীল।’

আজ বৃহস্পতিবার বেলা ১টা ১৭ মিনিটে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, এএনআইকে রামিলা জানিয়েছেন, তার ননদ ছিলেন ওই বিমানের যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে এক ঘণ্টার মধ্যে তিনি হাসপাতালে হাজির হন।

তিনি বলেন, ‘বিমানটি ডাক্তারদের হোস্টেলের ওপরে ভেঙে পড়ে, সেখানে দুপুরের খাবার খাচ্ছিল আমার ছেলে পুনম প্যাটেল। বিমানটি ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গেই আমার ছেলে দোতলা থেকে ঝাঁপ দিয়েছে। তার চোট লেগেছে, তবে এখন তার অবস্থা স্থিতিশীল।’

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল। তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।