সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানের পাল্টা হামলায় ৩ ইসরায়েলি নিহত

ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। হামলায় এ পর্যন্ত তিন ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

আজ শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এদিকে ইরানের রাজধানী তেহরানকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছে আরও ৩২৯ জন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাতের শেষভাগে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে তাদের সামরিক অভিযান ‘যতদিন প্রয়োজন’ ততদিন চলবে। ইসরায়েলি বিমান হামলার পর শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের দিকে পাল্টা হামলা শুরু করে ইরান।

ইসরায়েলের হামলায় ইরানের তিন শীর্ষ কমান্ডার নিহত হন। তারা হলেন-সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল গোলাম আলী রশিদ।

হামলায় ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তারা হলেন-আবদোলহামিদ মিনুচেহর, আহমাদরেজা জোলফাঘরি, আমির হোসেইন ফেকি, মোতাল্লেবলিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদউন আব্বাসী।