সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাতীয় সমাবেশ সফল করতে শাহরাস্তি পৌরসভায় লিপলেট বিতরণ

আগামী ১৯ জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত শাহরাস্তি উপজেলার কালিবাড়ি বাজারে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়।উক্ত দাওয়াতি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী গণমানুষের প্রিয় নেতা অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।

তিনি বাজারে আগত ব্যবসায়ী, সাধারণ জনগণ ও শিক্ষিত শ্রেণির সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিকভাবে দাওয়াত দেন।এ সময় তিনি বলেন, জাতীয় সমাবেশ হবে দেশের ইসলামপ্রিয় জনতার ঐক্যের বহিঃপ্রকাশ। আমাদের সকলকে এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শাহরাস্তি পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর নায়েবে আমীর সিরাজুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওঃ আলমগীর হোসেন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আউয়াল, শাহ আলম ভূঁইয়া, পৌর অফিস সম্পাদক ইকবাল হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওঃ মাহফুজুর রহমান বুলবুলি প্রমুখ।

দাওয়াতি কার্যক্রমে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেন এবং প্রচারপত্র বিতরণ করেন।

আহসান হাবিব পাটওয়ারী