সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা

ছবি/ ফেসবুকের ভিডিও থেকে নেওয়া

 

দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার মুখে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন।

বিবিসি বাংলার খবরে বলা হয়, বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।

তিনি জানান, কড়া পাহারায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়ে। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত ছিল। আমরা প্রশাসনকে সতর্ক রেখেছিলাম। কিন্তু আকস্মিকভাবেই ঘটনা ঘটেছে। এরপর অতিদ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এনসিপি নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। তারা নিরাপদে আছেন।

এনএনবাংলা/আরএম