সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কমলগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ

পারভেজ আহমেদ, কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

কমলগঞ্জ উপজেলার মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

সোমবার(২১ জুলাই)দুপুরে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলি এর সভাপতিত্বে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সুত্রধর।

মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলমান আলী সালমানের সঞ্চালনায় গেস্ট অব অনার ছিলেন, কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য গোলাম কিবরিয়া শফি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, বিশিষ্ট ব্যবসায়ী শংকর লাল সাহা, মো.কামাল উদ্দিন প্রমূখ।

এর আগে বিদ্যালয় প্রঙ্গণে জুলাই -২৪ স্মারক বৃক্ষ রোপণ ও আইসিটি কক্ষের কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।

এসময় বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পারভেজ আহমেদ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ