সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সোনাইমুড়িতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ কেটে পানি নিষ্কাশন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়িতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী উপজেলার বজরা ও সোনাপুর ইউনিয়নের বগাদিয়া ও বারাহিপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ৫টি আধাপাকা ও টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১০ টি বাড়ীর রাস্তা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া ও সেনাবাহিনীর চাটখিল-সোনাইমুড়ী ক্যাম্পের একটি টিম।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার জনান উপজেলার জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধগুলো কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

বেলাল হোছাইন ভূঁইয়া

সোনাইমুড়ী, নোয়াখালী।