সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি, আটক একজন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রঞ্জন রায় (১৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক রঞ্জন রায় উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি এলাকার বাসিন্দা সুজন কুমারের ছেলে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। রঞ্জন রায় আরআইটি রংপুর-এর কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, “রঞ্জন রায় এলআরএম” নামের একটি ফেসবুক আইডি থেকে কয়েকদিন ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন একাধিক পোস্ট করে প্রচারণা চালায়। বিষয়টি স্থানীয় ব্যাক্তিবর্গ ও থানা পুলিশের নজরে এলে গঙ্গাচড়া মডেল থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালিয়ে বেতগাড়ী এলাকা থেকে আটক করে। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে রঞ্জন রায়কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আব্দুল বারী স্বপন