সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বর্তমান সরকার আওয়ামী স্বৈরাচারী সরকারের চাইতে বড় স্বৈরাচার- কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও লতিফ সিদ্দিকীর ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ঢাকা রিপোটার্স ইউনিটি থেকে আটককৃতদের মুক্তি দাবি ও নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলে নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলনে কাদের সিদ্দিকী এ দাবি জানান।

এসময় কাদের সিদ্দিকী বলেন, ঢাকা রিপোটার্স ইউনিটিতে মঞ্চ ৭১ একটি সভার আয়োজন করেছিল। সেখানে আব্দুল লতিফ সিদ্দিকী গিয়েছিলেন। সভায় ড. কামাল হোসেন ও জেড আই পান্নাসহ আরো অনেকে আমন্ত্রিত ছিলেন। প্রায় একশ’ মব সেখানে গিয়ে অনুষ্ঠান বানচাল করে দিয়েছে। কোন গনতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বানচাল করা সাংবিধানিক বা আইনানুগ সুযোগ নেই। তাদেরকে এখনো ডিবি অফিসে রাখা হয়েছে। এটি আমি দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকে জানাতে চাই।

কাদের সিদ্দিকী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি। এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময়ই কামনা করি। কিন্তু সেই বিজয়ের বীরদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। আমি ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে। কিন্তু এক বছরে তাদের বিজয় ধ্বংসের দিকে চলে যাবে আমি তা আশা করিনি। এ সরকার এখন আওয়ামী স্বৈরাচার ও আওয়ামী স্বৈরাচারী দোসরদের চেয়েও বড় স্বৈরাচার বলে কাদের সিদ্দিকী মন্তব্য করেন।

 

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।