সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সাজানো নির্বাচনে দেশপ্রেমিক দল অংশ নেবে না: মিয়া গোলাম পরওয়ার

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না।

সোমবার (১ সেপ্টেম্বর) পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবে এ বৈঠকের আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কেয়ারটেকার সরকার পদ্ধতির গুরুত্ব যে জাতি বুঝেছে, সে জাতি পিআর পদ্ধতিও বুঝবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যোগ্য মানুষেরা সংসদে যেতে পারবে।

তিনি দাবি করেন, বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলো আগামী নির্বাচনে পিআর চায়। গণভোটে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য না হলে আমরাও পিআর-এর দাবি থেকে সরে আসবো।

স্বৈরাচার তৈরির কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না হলে আগামীতে যে ক্ষমতায় যাবে সেই স্বৈরাচার হবে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় যদি আমরাও ক্ষমতায় যাই, স্বৈরাচার হয়ে যাব।

এ সময় অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনিভিত্তি এবং আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানান তিনি।

এনএনবাংলা/