সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

২৩ বছর পর নতুন আমেজে আসছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’

 

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একটি গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের জ্বালা’ সিনেমায় খালিদ হাসান মিলু ও কনকচাঁপার কণ্ঠে গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন আবুল কালাম আজাদ এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও শাবনূর।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর করা গানটি দীর্ঘ ২৩ বছর পর গানটি আবারও ফিরে আসছে নতুনভাবে। এবার এটি শোনা যাবে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ শিরোনামে। নতুন এই গানটি নির্মিত হয়েছে অনুপম মিউজিকের ব্যানারে। পুরোনো গানের প্রথম দুই লাইন ব্যবহৃত হয়েছে ব্রিজ লাইনে। সম্পূর্ণ নতুন কথা ও সুরে সাজানো হয়েছে বাকি অংশ।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও জনপ্রিয় সংগীতশিল্পী কনা। কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন সৈয়দ অমি এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

নতুন গানটির মিউজিক ভিডিওতেও চমক রয়েছে। ফেরদৌস-শাবনূর জুটির পরিবর্তে এতে মডেল হয়েছেন গায়ক সৈয়দ অমি ও তার স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। এর আগেও ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’ ও ‘পরি পাইছি রে’ গানের ভিডিওতে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) নির্মিত বিশাল সেটে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং শেষে ফেসবুকে একটি ছবি শেয়ার করে অমি জানিয়েছেন, সফলভাবে ভিডিও ধারণ শেষ হয়েছে এবং খুব শিগগিরই গানটি মুক্তি পাবে।

জানা গেছে, আগামী ১১ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’।

এনএনবাংলা/