সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইসরায়েলে বাসে গুলিবর্ষণে নিহত ৫, আহত ২২

 

ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশমুখে সোমবার সকালে (৮ সেপ্টেম্বর) হামলা হয়েছে। এই ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর জেরুজালেম পোস্ট- এর।

জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য মতে, বন্দুকধারীরা ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের ওপর গুলি চালাতে শুরু করে। পরে হামলায় জড়িত দুইজনকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনার পর জেরুজালেমের ভেতরে এবং বাইরের সব প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এমডিএ-র প্যারামেডিক নাদাভ তাইব বলেন, আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছি। যখন আমরা পৌঁছাই, তখন রাস্তায়, রাস্তার পাশে এবং বাস স্টপের কাছে ফুটপাতে অচেতন অবস্থায় মানুষ পড়ে থাকতে দেখেছি। প্রচুর ধ্বংসযজ্ঞ এবং মেঝেতে ভাঙা কাঁচ ছিল। আমরা আহতদের চিকিৎসা প্রদান শুরু করেছি এবং তাদের হাসপাতালে স্থানান্তর অব্যাহত রেখেছি।

ইউনাইটেড হাতজালাহ মেডিকেল টিমও ঘটনাস্থলে বেশ কয়েকজন আহতকে প্রাথমিক চিকিৎসা সহায়তা দিয়েছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে, ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান চলছে। তবে হামলাকারীরা নিহত হয়েছে নাকি পালিয়ে গেছে, তা এখনো স্পষ্ট নয়।

এনএনবাংলা/